321176

জুয়েলারির দোকানগুলোও ঈদে খুলছে না 

নিউজ ডেস্ক।। মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্য-ঝুঁকি বিবেচনা করে ঈদুল ফিতর পর্যন্ত দেশব্যাপী স্বর্ণের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (৭ মে) এক প্রেস-বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়।

এ খাতের নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্য-সুরক্ষা বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কোনো মার্কেট কমিটি যদি সীমিত পরিসরেও কোনো জুয়েলারি দোকান খোলে, তবে তার দায়ভার উক্ত জুয়েলার্স মালিককেই বহন করতে হবে। এ সংক্রান্ত কোনো জটিলতার জন্য বাজুস দায়ভার নেবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রাচীন ও সম্ভাবনাময় এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণশিল্পীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।

ad

পাঠকের মতামত