সারাদেশে ১ হাজার ১৯০ জন পু’লিশ করোনা শনাক্ত
নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ পু’লিশ কর্মকর্তা করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। করোনাযুদ্ধে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন পু’লিশ সদস্য।
পু’লিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ৬ মে পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১ হাজার ১৯০ জন পু’লিশ। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পু’লিশের (ডিএমপি) ৫৭৬ জন রয়েছেন। তাদের মধ্যে মাঠপর্যায়ের পু’লিশ সদস্যই বেশি।
পু’লিশে করোনা শনাক্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আ’ক্রান্তদের সংস্পর্শে আসায় ১ হাজার ২৬০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন পু’লিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে করোনা শনাক্ত হয়ে বুধবার শ্রী রঘুনাথ রায় (৪৮) নামের আরো একজন পু’লি’শ সদস্য মা’রা গেছেন। তিনি ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনাভাইরাসে বাংলাদেশ পু’লিশের ছয় জন সদস্য মা’রা গেলেন।
রঘুনাথ রায়ের মৃ’ত্যুতে বাংলাদেশ পু’লিশ গভীরভাবে শোকাহত জানিয়ে পু’লিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে যেয়ে সহকর্মীর এমন আ’ত্মত্যাগের জন্য বাংলাদেশ পু’লিশের প্রতিটি সদস্য গর্বিত।
তিনি বলেন, জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে অনেক গর্বিত সদস্য করোনা পজেটিভ হয়েছেন। তাদের সুচিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ পু’লিশ বদ্ধ পরিকর। আইজিপির সরাসরি তত্ত্বাবধানে প্রত্যেকের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। প্রতিদিন তাদের সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করছি। পাশপাশি তাদের মানসিক সাপোর্টও দেয়া হচ্ছে। আমরা এটি স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ পু’লিশের সদস্যরা দেশ ও জাতির প্রতি তাদের যে ভালবাসা এবং কমিটমেন্ট, এটি ধরে রেখেছেন। দেশ ও মানুষের জন্য তাদের সেবা অব্যাহত রয়েছে এবং থাকবে।




