করোনা আ’তংকেও ম’দ কিনতে লম্বা লাইন, ভাইরাল নায়িকার ভিডিও
বিনোদন ডেস্ক।। করোনার সং’ক্রম’ণ রুখতে দেশে দেশে চলছে লকডাউন। বিশাল জনসংখ্যার দেশ হিসেবে ভারতেও ৩য় দফার লকডাউন চলছে। দেশটিতে হু হু করে বাড়ছে আ’ক্রা’ন্তের সংখ্যা।
এমন সময় ম’দের দোকান খোলার অনুমতি দিয়েছে মোদি সরকার। এ নিয়ে তর্ক বিতর্ক চলছে।
এদিকে মদের দোকান খুলতেই দেখা গেল ম’দ ক্রেতাদের লম্বা লাইন। যা নিয়ে বুদ্ধিজীবীরা সমালোচনা করছেন। অনেক চিকিৎসকরাও এই সিদ্ধান্তকে আ’ত্মঘা’তী বলে মনে করছেন।
ম’দের দোকান খোলার পরপরই তার কীভাবে মানুষ হুমড়ি খেয়ে লাইন দিতে শুরু করেছেন, সেই ছবি তুলে ধরলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। মুম্বাইয়ের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে ভিডিও ও ছবি তুলেন তিনি।
সেখানেই দেখা যায়, লকডাউনের মধ্যে কীভাবে মদের দোকানের সামনে লাইন দিচ্ছেন। বলিউডের নায়িকার এই ভিডিও প্রকাশ্যে আসতেই সেটি ভাইরাল হয়েছে।
https://www.instagram.com/p/B_w32MdJYiy/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again




