321057

যে ৫ জিনিস সঙ্গে রাখবেন ঘর থেকে বের হতে

ডেস্ক রিপোর্ট।। অনেক দেশেই ধীরে ধীরে লকডাউন উঠে যাচ্ছে। তবে করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে মানুষকে। লকডাউন উঠে যায় মানুষ এখন ঘরে বাইরে যেতে পারবে।

কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য এ সময় কিছু জিনিস সঙ্গে রাখা জরুরি। ইউএসএ টুডের সৌজন্য আসুন সেগুলো সম্পর্কে জেনে নিই।

হ্যান্ড স্যানিটাইজার : ঘরের বাইরে বের হলে বা রাস্তায় চলতে ফিরতে হাত ধোয়ার কোনো সুযোগ থাকবে না স্বাভাবিক। ভাইরাস সংক্রমণ থেকে রেহাই পেতে সাবান দিয়ে ঘনঘন হাত ধোয়ার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এখন যেহেতু লকডাউন উঠে যাচ্ছে ফলে গণপরিবহণ ও বিমান চলাচলও শুরু হয়েছে সীমিত আকারে। এমন পরিস্থিতিতে গাড়িতে বা বিমানে চড়তে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার রাখা যায়।

জীবাণুনাশক : কোথাও বসতে গেলে সেটি পার্কের সিট, গাড়ি বা বিমানের সিটও হতে পারে-তখন সেটি জীবাণুনাশক দিয়ে আগে পরিষ্কার করে নেয়া উচিত। জীবাণুমুক্ত করে তার এসব সিটে বসতে হবে। এ ছাড়া যে কোনো কিছু ধরতে বা ব্যবহার করতেও সঙ্গে জীবাণুনাশক রাখলে এটি আপনাকে সুরক্ষা দেবে।

টিস্যু : রাস্তায় চলতে বা বাসে চড়তে গিয়ে আপনার হাঁচি বা কাশি চলে আসতে পারে। এসময় অন্যদের আতঙ্কিত না করতে ভালোভাবে টিস্যু ব্যবহার করা উচিত। অতএব পকেটে বা ব্যাগে টিস্যু রাখুন।

সার্জিক্যাল গ্লাভস : ঘর থেকে বের হলেই সেটি অফিস হোক বা বাজার হোক বা সুপারশপ-সবখানে কিছু না কিছু হাত দিয়ে স্পর্শ করতে হতে পারে আপনাকে। গাড়িতে উঠতে নামতেও। এ ক্ষেত্রে সার্জিক্যাল গ্লাভস হাতে থাকলে আপনি নিরাপদে থাকবেন।

মাস্ক : করোনা সংক্রমণ শুরু থেকে মাস্ক পরার ওপর গুরুত্ব তৈরি হয়েছে। মুখে মাস্ক থাকা মানেই করোনায় সচেতনতা বোঝা যায়। অনেক দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। বাইরে বের হতে মুখে মাস্ক পরার কোনো বিকল্প নেই।

ad

পাঠকের মতামত