320561

ওসির করোনা শনাক্ত, থানা লকডাউন

নিউজ ডেস্ক।। রংপুরে মেট্রোপলিটন পু’লিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোভিড-১৯ এ আ’ক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে বর্তমানে থানার কার্যক্রম অন্য ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি থানাও আপাতত লকডাউন থাকবে।

রোববার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

তিনি জানান, রংপুর জেলায় রোববার নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ কারণে আপাতত ওই থানার সব কাজ পাশের দুটি ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে কোতয়ালী থানাও আপাতত লকডাউন থাকবে।

ad

পাঠকের মতামত