320465

লকডাউনে রোগী সেজে বিয়ে, বউ নিয়ে ফিরলেন ঘরে

ডেস্ক রিপোর্ট।।  ভারতের মধ্যপ্রদেশের মোরেনার দুই বন্ধু চিকিৎসার নাম করে বিশেষ পাশ জোগাড় করেন। সেই পাশ নিয়ে আগ্রা পাড়ি দেন। লকডাউনের মাঝেই সেখানে বিয়ে সারেন এক বন্ধু।

অপরজন আবার বাপের বাড়িতে থাকা বউকে নিয়ে ফেরেন বাড়ি। জানা গেছে, এই ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

করোনা সামাল দিতে ভারতজুড়ে দুবার লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন চলবে। এই সময়ে যেকোনো ধরণের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য। ফলে বহু বিয়ে বাতিল করতে হচ্ছে।

জানা গেছে, তাদের একজনকে রোগী সাজানো হয়। গাড়ির চালক হয় আর একজন। চিকিৎসা করাতে আগ্রা যেতে চেয়ে বিশেষ পাশ হাতিয়েছিল তারা। একই পাশ ব্যবহার করে গাড়ির মালিক আনন্দ রাঠোরও। এরপর তারা ৩০ এপ্রিল আগ্রা রওনা দেয়। সেখানে গিয়ে দুজনেই বিয়ে সারেন এবং তাদের স্ত্রীদের নিয়ে মধ্যপ্রদেশে নিজের বাড়িতে ফিরে আসেন। গাড়ির মালিকেও স্ত্রী ছিলেন আগ্রাতে, তিনিও তাকে সঙ্গী করে নিজ বাড়িতে ফেরেন।

তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন

ad

পাঠকের মতামত