320375

আলিয়ার খোলা চিঠি হবু শ্বশুর ঋষি কাপুরকে

বিনোদন ডেস্ক।। দুই বছরেরও বেশি সময় ধরে চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। কথা ছিল, ঋষি কাপুর কিছুটা সুস্থ হয়ে উঠলেই তাদের বিয়ের সানাই বাজবে। কিন্তু সে আর হলো কই! করোনায় পিছিয়ে নিয়ে গেল রণবীর-আলিয়ার বিয়ে।

আর এ ভাইরাসের কারণে চলমান লকডাউনের ভেতরেই না ফেরার দেশে চলে গেলেন রণবীরের বাবা ঋষি কাপুর। হবু শ্বশুরকে উদ্দেশ করে আলিয়া ভাট ইনস্টাগ্রামে লিখেছেন খোলা চিঠি :

‘এই চমৎকার, সুদর্শন মানুষটাকে নিয়ে আমি কী বলব! তিনি আমার জীবন অনেকটাই ভালোবাসা আর মঙ্গল কামনায় ভরে দিয়েছেন। আজ সবাই একজন কিংবদন্তি ঋষি কাপুরকে নিয়ে কথা বলছেন। আমি বলব একজন মানুষের কথা, যিনি দুই বছর ধরে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। বন্ধু হয়ে, সিনেমাপ্রেমিক হয়ে, যোদ্ধা হয়ে, পথপ্রদর্শক আর বাবা হয়ে।

তিনিও আমার মতোই চাইনিজ খাবার খেতে খুবই ভালোবাসতেন। আর ভালোবাসতেন টুইট করতে। দুই বছর ধরে তিনি আমাকে যত ভালোবেসেছেন, আমি উষ্ণ আলিঙ্গনের মতোই বাকি জীবন তার ভালোবাসা মিস করব। বিশ্বকে ধন্যবাদ, এমন একজন মানুষকে দ্্ুই বছর আমার জীবনের সঙ্গে জুড়ে দেওয়ার জন্য। তিনি আমার পরিবারের মতোই। আমি বাকি জীবন আপনার শূন্যস্থান অনুভব করব।’

ad

পাঠকের মতামত