320252

নামাজের সময় সিনেমাটিক কায়দায় স্ত্রী তার প্রেমিকের সহায়তায় স্বামীকে শ্বা’সরো’ধ করে হ’ত্যা করে

নিউজ ডেস্ক।। স্বামী মকল মালিথা (৫০) তাঁতের কাজ করেন সিরাজগঞ্জের শাহজাদপুরে। এ সুযোগে স্ত্রী নাসিমা বেগম (৪০)প’রকী’য়া প্রেমে জড়িয়ে পড়েন ননদের স্বামী (নন্দাই) স্বপনের (৪৫) সঙ্গে। স্বামীর অনুপস্থিতিতে তারা অবাধে মে’লা’মেশা করছিলেন।

কিন্তু সম্প্রতি করোনা সং’কটের কারণে কাজ বন্ধ থাকায় স্বামী মকল বাড়িতে চলে আসেন। এতে স্ত্রীর পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান তিনি। এতেই পথের কাঁটা সরাতে স্ত্রী ও প্রেমিক মিলে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার পরিকল্পনা করেন এবং শেষ পর্যন্ত মকলকে তারা শ্বা’সরো’ধে হ’ত্যা করেন।

ম’র্মান্তি’ক এবং সিনেমাটিক এ ঘটনাটি ঘটে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের শালাইপুর গ্রামে। শুক্রবার ভোরে হ’ত্যা’কাণ্ড সংঘটিত হয়। পু’লি’শ স্ত্রী নাসিমা খাতুন ও তার প্রেমিক স্বপনকে আ’ট’ক করেছে।

নি’হ’ত মকল মালিথা শালাইপুর গ্রামের মৃ’ত আব্দুল মজিদের ছেলে এবং তার স্ত্রী নাসিমার প্রেমিক স্বপন একই এলাকার রমজান খন্দকারের ছেলে ও ডাক বিভাগের একজন কর্মচারী।

পরিবারের বরাত দিয়ে পাবনা থানা পু’লি’শের ওসি নাসিম আহম্মদ জানান, তাঁত শ্রমিক মকল মালিথা শাহজাদপুরে তাঁতের কাজ করতেন। এরই মধ্যে তার স্ত্রী নাসিমা নন্দাই (ননদের স্বামী) স্বপনের সাথে প’রকী’য়ায় জড়িয়ে পড়েন। মকলের অনুপস্থিতিতে প্রেমিক স্বপনের সাথে নাসিমা অবাধে মে’লামে’শা করতে থাকেন। সম্প্রতি করোনা সংকট শুরু হলে মকল মালিথা বাড়ি আসেন। এতে স্ত্রী নাসিমা ও তার প’র’কী’য়া প্রেমিকের কাছে বাধা হয়ে দাঁড়ায় মকল।

একপর্যায়ে স্ত্রী তার প্রেমিক স্বপনের সঙ্গে মকলকে দু’নিয়া থেকে স’রি’য়ে দেয়ার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফজরের নামাজের সময় স্ত্রী নাসিমা তার প্রেমিকের সহায়তায় স্বামী মকলকে শ্বা’সরো’ধ করে হ’ত্যা করেন।

হ’ত্যা’র পর স্ত্রী কান্নাকাটির অ’ভিন’য় করে যে, তার স্বামী গ’লায় দ’ড়ি দিয়ে আ’ত্মহ’ত্যা করেছেন। খবর পেয়ে পাবনা থা’না’র পু’লি’শ ঘটনাস্থলে গিয়ে লা’শ উ’দ্ধার করে। পু’লি’শ লা’শে’র গলায় ও শরীরে আ’ঘা’তের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে স্ত্রী নাসিমাকে আ’ট’ক করে থা’না’য় নিয়ে আসে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে প্রেমিক স্বপনকে আ’ট’ক করে।

আ’টকে’র পর নাসিমা ও প্রেমিক স্বপন পু’লিশে’র কাছে মকল হ’ত্যা’র কথা স্বীকার করে।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পু’লি’শ সুপার ইবনে মিজান বলেন, স্ত্রী নাসিমা ও প্রেমিকের সাথে আরও কেউ ছিল না কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নি’হতে’র ভাই বাদী হয়ে পাবনা থা’নায় একটি হ’ত্যা মা’মলা’ করার প্রস্তুতি নিচ্ছিলেন।

ad

পাঠকের মতামত