পু’লিশের ওপর হা’মলা চালিয়ে আ’সামি ছিনতাই
নিউজ ডেস্ক।। নড়াইলের লোহাগড়ায় পু’লিশের ওপর হা’মলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় ২ এএসআই সহ পু’লিশের ৫ সদস্য আ’হত হয়েছে।
আ’হতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে তালবড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, অ’পহরণ মা’মলার আ’সামি জাহিদ শেখের অবস্থান সম্পর্কে গোপনে খবর পেয়ে লোহাগড়া থানা পু’লিশের একটি দল তাকে ধরতে তালবাড়িয়া গ্রামে অভিযানে যায়।
পু’লিশের দলটি জাহিদকে আ’টক করে থা’না নিয়ে আসার পথে তালবাড়িয়া বাজারে পৌঁছালে জাহিদকে ছিনিয়ে নিতে তার সহযোগীরা পু’লিশের ওপর চড়াও হয়ে আসামি জাহিদকে ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তদের দেশীয় অ’স্ত্রের এলোপাথাড়ি আঘাতে এএসআই কবির হোসাইন, তুহিন আক্তার, কনস্টেবল জয় দাস, সাইফুল ইসলাম ও রকি আ’হত হয়।
খবর পেয়ে অতিরিক্ত পু’লিশ গিয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি সহ জড়িতদের ধরতে চেষ্টা চলছে। উৎস: সময়টিভি।




