320021

ধ’র্ষকে’র বাবা-মায়ের মানসিক নি’র্যাতনে কিশোরীর আ’ত্মহ’ত্যা

নিউজ ডেস্ক।। বিয়ের প্র’লোভন দেখিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক কিশোরীকে (১৬) রাতভর ধ’র্ষণ করার ঘটনা ঘটেছে। এরপর কিশোরীকে বিয়ে করতে না চাইলে বিষপান করে আ’ত্মহত্যা করে সে। দুর্গাপুর সদর ইউনিয়নের মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

রাতভর ধ’র্ষ’ণ ও পরের দিনে ধ’র্ষকে’র বাবা-মায়ের মানসিক নি’র্যাতনের একপর্যায়ে বুধবার সকাল ১১টার দিকে বিষপানে আ’ত্মহ’ত্যার চেষ্টা করে ওই কিশোরী। আজ সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যু হয় তার।

আজ সরেজমিনে গিয়ে জানা গেছে, এই কিশোরীর সঙ্গে আব্দুল জলিলের পুত্র মো. অলি মিয়া দীর্ঘদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে বেশ কিছুদিন শারীরিক সম্পর্ক গড়ে তোলেন অলি। এরই পরিপ্রেক্ষিতে গত শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীকে বিয়ের প্র’লোভনে অলি মিয়া তার বাড়িতে নিয়ে রাতভর ‘ধ’র্ষ’ণ করে।

পরদিন সকালে ছেলের বাবা-মা বিষয়টি জানতে পেরে মেয়েকে তাদের বাড়ি চলে যাওয়ার জন্য চাপসৃষ্টি করে। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. ছোবান মিয়াসহ ছেলের বাবা-মায়ের উপস্থিতিতে মেয়ে তাদের সম্পর্কের কথা জানায়। ওই কথা শুনে মেয়েকে অলির বাবা-মা মিলে বেদম প্রহার করে ওই মেম্বারের হাতে তুলে দেয়। ওই ইউপি মেম্বার কিশোরীকে তার বাবার কাছে বুঝিয়ে দেয়। এরইমধ্যে ছেলে ওই কিশোরীর সঙ্গে কোনো যোগাযোগ না করায় অভিমানে বুধবার সকালে ঘরের দরজা বন্ধ করে বি’ষপা’ন করে।

বেশ কিছুক্ষণ দরজা বন্ধ থাকায় ওই ঘর থেকে মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মারা যায় ওই কিশোরী। মৃ’ত্যু’র খবর পেয়ে অ’ভিযুক্ত অলি মিয়া ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। তাদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত কোন অ’ভিযোগ পাইনি, অ’ভিযোগ পেলে অভিযুক্তদের বি’রুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ad

পাঠকের মতামত