শ্রীপুরে ফোর মা’র্ডা’র মা’ম’লা শেষ না হতেই দুই ওসি ও এক এসআই প্রত্যাহার!
নিউজ ডেস্ক।। গাজীপুর জেলার শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে ধ’র্ষ’ণ’ এবং খু’নে’র ঘটনায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে গাজীপুরের শ্রীপুর থানার দুই পরিদর্শক ও এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। তবে থানার ওসি বহাল রয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের পু’লি’শ সুপার (এসপি) শামসুন্নাহার পিপিএম।
তারা হলেন- পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পরিদর্শক (অপারেশন) মো. তারিকুজ্জামান ও এসআই মো. আবু জাফর মোল্লা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, শ্রীপুরের জৈনাবাজার কলেজ মোড় এলাকায় গত ২২ এপ্রিল রাতে নৃ’শংস’ভাবে চারজনকে খু’নে’র ঘটনায় যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ওই কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে। ঘটনার পর পিবিআই ও র্যাব আসামীদের গ্রে’ফ’তার করে মা’মলা’র রহস্য উদঘাটন করে কিন্তু শ্রীপুর থানা পু’লি’শ’ কিছুই করতে পারেনি।
সূত্রের তথ্য মতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় পু’লি’শ সুপার (এসপি) শামসুন্নাহার তাদের প্রত্যাহার করে জেলার পু’লি’শ লাইন্সে সংযুক্ত করেন। তখন বিষয়টি অস্বীকার করে এসপি বলেছিলেন, এটি পু’লি’শের অভ্যন্তরীণ রেগুলার রদবদল। তাদের বদলি করে সেখানে অন্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাদের পু’লি’শ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি তিনি স্বীকার করেছিলেন।




