319709

গনমাধ্যমে ভাইরাল, মায়ের সাথে ইফতারিতে নুসরাত এর ছবি

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন নুসরাত জাহান। সেখানে দেখা যাচ্ছে নুসরাত ও তাঁর মা ইফতার সারছেন। তাঁদের সামনে রাখা থালায় সাজানো নানা রকমের ফল ও অন্যান্য খাবার।

হলুদ রঙের একটি চুড়িদার স্যুট বেছে নিয়েছেন এইদিন নুসরাত। নুসরাতের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। তাঁর ভক্তরা তাঁকে রমজান মাসের শুভেচ্ছা জানান এই পোস্টে।

কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে নুসরাত সকলকে রমজানের শুভেচ্ছা জানান। এবং অনুরোধ করেন সকলে যেন বাড়িতে থেকেই প্রার্থনা করেন। করোনা মোকাবিলায় সারা দেশ জুড়ে এখন চলছে লকডাউন।

তাই রমজান হলেও বাড়ি থেকে প্রার্থনা করা ছাড়া উপায় নেই। কারণ ভিড়ের মাঝে এই ভাইরাস ছড়ায় দ্রুত। তাই নুসরাত বলছেন, ইফতার বা সাহরী হোক বাড়িতে থেকেই করুন। কাউকে সাহায্য করার দরকার পড়লে করুন। আল্লাহর কাছে দোয়া করুন যেন মানুষ এই করোনা ভাইরাস থেকে তাড়াতাড়ি মুক্তি পায়। আমিও দোয়া করব।

ad

পাঠকের মতামত