এবার উচিৎ শিক্ষা পেল সাকিবকে ফাঁসানো সেই জু’য়াড়ি
স্পোর্টস ডেস্ক : জু’য়াড়ির প্রস্তাব গোপন করায় আইসিসি থেকে গত ২৯ অক্টোবর একবছরের নিষে’ধাজ্ঞা পান সাকিব। যান ৬ মাস ইতোমধ্যেই অতিবাহিত হয়েছে।
এর মধ্যে সাকিব অপ’রাধ না করে শাস্তি পেলেও মুক্ত ছিলেন সেই জু’য়াড়ি দীপক আগারওয়াল।
এবার উচিৎ শিক্ষা পেল সাকিবকে ফাঁসানো সেই জু’য়াড়ি। অবশেষে সেই আগারওয়ালকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি।
আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভঙ্গের বিষয়টি মেনে নেওয়ার পর ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ওই ছয় মাসসহ তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
আইসিসির তদন্তকে বিলম্বিত করার অ’ভিযোগ আছে তার বিরুদ্ধে। এ বিষয়ে আইসিসির ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘অনেক উদাহরণ আছে যে মি. আগারওয়াল আমাদের তদন্তকে বাধা ও দেরি করাতে চেয়েছেন। তবে তার বিরুদ্ধে এটাই একমাত্র অ’ভিযোগ নয়।’
আইসিসি জানিয়েছে- দীপককে দুই বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে, যার ছয় মাস ইতোমধ্যে গত হয়েছে। আইসিসির অ্যান্টি করাপশন কোড ভঙ্গের অ’ভিযোগে তাকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।




