319619

মালয়েশিয়া প্রবাসীদের ক্ষোভ

প্রবাস ডেস্ক।। মালয়েশিয়ায় চলমান লকডাউনের মধ্যে প্রবাসীদের খাদ্য সহায়তার ইস্যুতে নামসর্বস্ব একটি অনলাইনে ‘মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট, কে এই রাজু’ শিরোনামে প্রকাশিত খবরে ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা।

খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে কমেন্টস করতে থাকে প্রবসীরা। বেশিরভাগ কমেন্টেসেই জানতে চাওয়া হয় খাদ্য সহায়তার ইস্যুতে উস্কানির মতো কী লেখা হয়েছে সেখানে?

করোনা ভাইরাস মোকাবিলায় মালয়েশিয়া সরকারের নেয়া মুভমেন্ট কন্ট্রোল অর্ডারে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কর্মহীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। সংকট এড়াতে খাদ্য সহায়তার জন্য একটি ফরম ছাড়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। মুহূর্তেই হাজার হাজার প্রবাসি বাংলাদেশিরা ফরম পূরণ করে যদিও কয়েকদিন পর ফরমটি সরিয়ে নেয়া হয়।

ফরম পূরণ করার পরও খাবার না পাওয়ার অভিযোগ উঠে সাধারণ প্রবাসি বাংলাদেশিদের মাঝে। সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক প্রবাসী বাংলাদেশি হাইকমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।

প্রবাসীদের পক্ষ হয়ে সাংবাদিক মোস্তফা ইমরান তার একটি সোশ্যাল সাইটের গ্রুপে পোস্ট দেন, যেখানে উল্লেখ করা হয়, ‘ফরম পূরণ করলাম ৩ (তিন) দিন হয়ে গেল, এখনও হাইকমিশন থেকে কোনো রেসপন্স পেলাম না, তাহলে কি রোগী মারা যাওয়ার পর ডাক্তার আসবে?’

সাংবাদিক ইস্যুতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডির একটি পোষ্টে লেখেন, ‘সাংবাদিক কখনও দালাল হতে পারে না, দালাল কখনও সাংবাদিক হতে পারে না।’ মূলত তার এ লেখাকে স্ক্রিনশট দিয়ে ছবিসব নামসর্বস্ব একটি অনলাইনে সংবাদ প্রকাশ করা হয় রাজুর বিরুদ্ধে। যে অনলাইনের কোন ঠিকানা দেয়া নেই। প্রতিবেদক হিসাবে যার নাম দেয়া হয়েছে ওই নামে কোন প্রবাসী সাংবাদিকের সন্ধান মেলেনি।

এ নিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা বলেন, মালয়েশিয়ায় প্রতিনিয়ত একজন বাংলাদেশি আরেকজন বাংলাদেশির বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত থাকে। সম্প্রতি দেখলাম বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের খবরে ‘প্রবাসি বাংলাদেশীদের ঘরে ঘরে খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন’ এমন একটি খবরে চ্যানেলটির মালয়েশিয়া প্রতিনিধি আহমাদুল কবীরের বিরুদ্ধে সাধারণ প্রবাসীদের ক্ষোভ। আর এখন দেখছি নামসর্বস্ব একটি অনলাইনে মিথ্যা তথ্য দিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছে সাংবাদিক মোস্তফা ইমরান রাজুর বিরুদ্ধে। যিনি এই রিপোর্টটি লিখেছে ওই প্রতিবেদককে কেউ চেনে না এবং ওই অনলাইন পোর্টালের কোন ঠিকানাও উল্লেখ নেই। এতে বুঝা যায় এর পেছনে কেউ কল কাঠি নাড়ছে। এ ধরনের নামসর্বস্ব অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।

তারা আরও বলেন, খাদ্য সমস্যা এখন মালয়েশিয়া প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যার কথা তুলে ধরায় রাজুর বিরুদ্ধে যে সংবাদ প্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, রাজুকে যারা ছোট করে যাদেরকে প্রোমোট করা হয়েছে বরং তারাই মূলত হাইকমিশনের আশেপাশে থেকে দালালির মাধ্যমে সাধারণ প্রবাসীর কাছ থেকে পাসপোর্ট রিইস্যুর নামে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা যা সাধারণ প্রবাসি বাংলাদেশিরাও জানে।

এদিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্টাটাস দেন যেখানে উল্লেখ করা হয় খাদ্য সহায়তার জন্য বাছাইয়ের পর সাড়ে ৬ হাজার ফরম নির্ধারন করা হয়েছে যার মধ্য থেকে ১ হাজার ৮শ’ জনের কাছে খাবার পৌঁছে দেয়া হয়েছে, বাকিদের কাছে ধারাবাহিকভাবে পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলছে।

সম্প্রতি বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনের এমন খবর প্রচারের পর রীতিমত ক্ষোভে ফুসে ওঠে মালয়েশিয়াস্থ প্রবাসী বাংলাদেশিরা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়া এ খবরে বিভিন্নভাবে ক্ষোভ প্রকাশ করতে থাকে তারা। ট্রল করে ইউটিউব ও ফেইসবুকে আপলোড হতে থাকে একের পর এক ভিডিও।

এ ধরনের বিভ্রান্তকর তথ্য দিয়ে খবর প্রকাশ করা সম্পূর্ণ নিন্দনীয় বলে মন্তব্য করেন তারা। কুয়ালালামপুর, পেনাং, জোহার, পাহাংসহ প্রায় সব রাজ্যগুলো থেকে একই অভিযোগ করতে থাকে সাধারণ প্রবাসীরা। উৎস: সময়টিভি।

ad

পাঠকের মতামত