319402

স্বামীর মৃ’ত্যু করোনা উপসর্গ নিয়ে, স্ত্রী পালালেন লা’শ ফেলে

নিউজ ডেস্ক।। বরগুনায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃ’ত্যু হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে আজ সোমবার ভোররাতে তার মৃ’ত্যু হয়। তিনি সদর উপজেলার বরগুনা পৌরসভার বাসিন্দা।

যুবকের পরিবার সূত্রে জানা যায়, ওই যুবক মানসিক প্রতিবন্ধী ছিলেন। দীর্ঘদিন তার শরীরে প্রায়ই জ্বর থাকত। তবে গতকাল রোববার সন্ধ্যার দিকে তার কাশি শুরু হয় এবং রাত আটটার দিকে সামান্য শ্বাসকষ্ট দেখা দেয়।

রাত তিনটার দিকে শ্বাসকষ্ট আবারও বেড়ে গেলে তার পরিবার বরগুনা জেনারেল হাসপাতালসহ বরগুনা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চেয়ে যোগাযোগ করে। কিন্তু অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে জানায় পরিবার। প্রচণ্ড শ্বাসকষ্টের একপর্যায়ে সোমবার রাত পৌনে চারটার দিকে তার মৃ’ত্যু হয়।

এদিকে মৃ”ত্যু’র পরপরই তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের ভয়ে সে পালিয়ে তার বাবার বাড়ি চলে গেছেন।

খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা মৃ’তে’র বাসায় আসেন এবং সবাইকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেন। এরপর তারা উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে যোগাযোগ করে নিশাতের জানাজা ও দা’ফ’নের কাজ সম্পন্ন করেন।

এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহীন খান জানান, করোনার উপসর্গ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই পরিবারের উচিত ছিল বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা। কিন্তু তারা তা না করে ভুল করেছেন। মৃত ওই যুবকসহ তার বাবা-মা এবং তার কাছাকাছি থাকা স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়াও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তার জানাজা এবং দা’ফ’ন সম্পন্ন হয়েছে।

ডা. হুমায়ুন শাহীন খান বলেন, ‘মৃ’তে’র স্ত্রী পালিয়ে তার বাবার বাড়ি পাথরঘাটা উপজেলায় গেছেন বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাথরঘাটা উপজেলা প্রশাসন ইতিমধ্যেই ওই বাড়ি লকডাউন করে দিয়েছে।’

ad

পাঠকের মতামত