319201

ইরফান খান মায়ের শেষ দেখাও পেলেন না

বিনোদন ডেস্ক।। মা হারালেন বলিউডের গুণী অভিনেতা ইরফান খান। গতকাল শনিবার তার মা সাইদা বেগম মা’রা গেছেন। মৃ’ত্যু’কালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গতকাল সন্ধ্যায়ই সাইদা বেগমের দাফন সম্পন্ন হয়। তবে মায়ের মৃ’ত্যুসংবাদ পেয়েও যেতে পারেননি ইরফান খান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, লকডাউনের আগে থেকেই ভারতের বাইরে আছেন এই অভিনেতা। লকডাউনের কারণে মাকে শেষবারের মতো দেখতে আসতে পারেননি তিনি।

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ইরফান খানের নিউরো অ্যান্ডোক্রিন টিউমারে আ’ক্রা’ন্ত হওয়ার খবর সামনে আসে। এরপর দীর্ঘ সময় লন্ডনে চিকিৎসা হয় এই অভিনেতার। গত বছর এপ্রিলে ভারতে ফেরেন তিনি।

লকডাউন ঘোষণার আগেই তার ছবি ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায়, কিন্তু কয়েক দিনের মাথায় সিনেমা হল বন্ধ হওয়ায় ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপাতত, স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

ad

পাঠকের মতামত