319098

২২ বছরের যুবকের সঙ্গে ১৫ দিনও টিকল না নেইমারের মায়ের প্রেম!

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টার নেইমারের মা নাদিনের বয়স এখন ৫২ বছর। কিছুদিন আগেই জানা গেছে, তিনি ২২ বছরের একজন গেমারের সঙ্গে ডেট করছেন। সেই তরুণের নাম থিয়াগো রামোস। গেমিংয়ের পাশাপাশি তিনি মডেলিংও করেন। নেইমারের থেকে ৬ বছরের ছোট থিয়াগোর সঙ্গে নাদিনের সম্পর্কের কথা হুট করেই জানাজানি হয়ে গেছে। এবার শোনা যাচ্ছে, নেইমারের মা নাকি সম্পর্ক ভেঙে দিয়েছেন।

এর পেছনে আছে আরেক গল্প। স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, নাদিনের প্রেমিক আসলে একজন সম’কামী। তিনি স্প্যানিশ ফুটবল অঙ্গনের বেশ কয়েকজন পুরুষের সঙ্গে সম’কামী সম্পর্কে জড়িয়েছিলেন। আর নাদিনের সঙ্গে সম্পর্কের আগে তিনি তিনটি সম’কামী বিয়েও করেছেন। রামোসের এক সাবেক ‘প্রেমিক’ ইরিনালদো অলিভার এই ঘটনা ফাঁ’স করেন। ঘটনা শোনার পর রামোসকে নেইমারের মা ৩০ বছরের ছোট প্রেমিককে তার ঘর থেকে বের করে দিয়েছেন। ভেঙে গেছে প্রেমের সম্পর্ক।

২০১৬ সালে নেইমারের বাবার সঙ্গে সম্পর্ক ন’ষ্ট হয় নাদিনের। তারপর থেকে নেইমারের মা একাই ছিলেন। এরপর থিয়াগো রামোসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। মাত্র দুই সপ্তাহ আগেই বেশ ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল সাইটে যুগল ছবি পোস্ট করে নেইমারের মা তার নতুন প্রেমের কথা প্রকাশ করেন। নেইমারও টুইট করে মাকে নতুন জীবনের জন্য শুভকামনা জানান। কিন্তু সেই প্রেম নাকি ভে’ঙে গেছে। রামোস ইতোমধ্যেই নিজের বাড়িতে ফিরে গেছেন। অন্য একটি সূত্র বলেছে, নেইমারই নাকি তার মাকে সম্পর্ক ভা’ঙার জন্য চা’প দিয়েছিলেন।

ad

পাঠকের মতামত