318871

মন্ত্রীর গান’ম্যানের গু’লি’তে আ’হ’ত মহিমও মা’রা গেলেন

নিউজ ডেস্ক।। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গানম্যান এ’এস’আই কিশোর কুমারের গু’লি’তে আ’হ’ত মো. মহিম উদ্দিনও মা’রা গেছেন। ঢাকার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ২টার দিকে তার মৃ’ত্যু হয়। কালিয়াকৈর থানার পরিদর্শক মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ এপ্রিল রাতে জেলার কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামে কিশোর কুমারের গু’লি’তে মো. শহীদ নামে এক ব্যক্তি নি’হ’ত হন। সে সময় গু’লি’বিদ্ধ হন শহীদের বন্ধু মহিম উদ্দিন।

ওই ঘটনার পর গত শুক্রবার সকালে কিশোরের বি’রেু’দ্ধে মা’ম’লা করেন নি’হ’ত শহীদের স্ত্রী। পরে পু’লি’শ তাকে গ্রে’ফতা’র করে জিজ্ঞাসাবাদের জন্য রি’মান্ডে’র আবেদন করে। করোনাভাইরাসের কারণে আ’দাল’ত বন্ধ থাকায় এখনও শুনানি হয়নি।

সে সময় কালিয়াকৈর থানার ‘ওসি আলমগীর হোসেন বলেছিলেন, এএসআই কিশোর ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদন ধরে দাম্পত্য কলহ চলছে। কিশোরের সন্দেহ তার স্ত্রীর সঙ্গে মহিম উদ্দিনের প’রকী’য়ার সম্পর্ক রয়েছে, যা পু’লি’শ প্রাথমিকভাবে জানতে পেরেছে। কিশোর ও মহিমের মধ্যে বন্ধুত্ব রয়েছে।

ওসি আরও জানান, কিশোর আড্ডা দেয়ার জন্য মহিমকে ফোন করেন। মহিম তার বন্ধু শহিদকে নিয়ে কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের একটি পতিত জমিতে গিয়ে কিশোরের জন্য অপেক্ষা করছিলেন। রাত পৌনে ১০টার দিকে কিশোর মোটরসাইকেলে করে ঘটনাস্থলে গিয়ে পিস্তল দিয়ে অতর্কিতে এলোপাতাড়ি গু’লি করেন।

সে সময় শহিদ বুকে গু’লি’বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নি’হ’ত হন। সে সময় মহিম গু’লি’বিদ্ধ হলে তাকে এনাম মেডিকেলে নেয়া হয়। উৎস: যুগান্তর।

ad

পাঠকের মতামত