318832

নারায়ণগঞ্জে ত্রাণ কার্যক্রমে বাধা, ৭ জন গু’লিবি’দ্ধসহ আ’হ’ত ২০

নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের ত্রাণ বিতরণে বাধা দেওয়াকে কেন্দ্র করে পু’লিশে’র সোর্স আশরাফ উদ্দিন বাহিনী ও সাবেক নাসিক কাউন্সিলর সিরাজ মন্ডলের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সং’ঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আ’হ’ত হয়েছে। এদের মধ্যে ৭ জন গু’লি’বৃ’দ্ধ হয়েছে। গু’লি’বৃদ্ধ’রা হলেন,সুমন, বাক্কু, নোমান, রাকিব, বড় সমুন, আলাউদ্দিন ও সালাম। তাছাড়াও কালাম ও জসিম নামে দুইজনকে কু’পি’য়ে জখম করে। আ’হত’দের খানপুর ৩ শয্যা হাসপাতাল ও বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে পু’লি’শ ও র‌্যা’বে’র একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে। বৃহস্পতিবার বিকালে এসও এলাকায় এই সং’ঘর্ষে’র ঘটনা ঘটে।এদিকে মহল্লায় উ’ত্তেজ’না বিরাজ করছে। যে কোন মুহুর্ত্ব উভয় গ্রুপের মধ্যে রক্তক্ষয় সং’ঘ’র্ষ হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাসিক ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডল লোকজন তেল ডিপো এলাকায় অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করছিল। এসে পু’লি’শ সোর্স আশরাফ বাহির মহিউদ্দিন, খোরশেদ, নাজির, মুন্না, সোহেল মাস্টার, পানি আক্তার, খোকন (ইবা), সুমন (আইলপাড়া), ইপ্তি, রিফাতসহ ৪০/৫০ জন দেশীয় অ’স্ত্র-শ’স্ত্র নিয়ে সিরাজ মন্ডলের লোকজনের উপর দফায় হামলা করে। সিরাজ মন্ডলের লোকজন প্রতিরোধ করতে গিয়ে উভয়ের মধ্যে সং’ঘ’র্ষ বেধে যায়। তাছাড়া আশরাফ বিভিন্ন অজুহাতে অনেক মানুষের বি’রু’দ্ধে মা’ম’লা দিয়েছে। সিরাজ মন্ডল জানান,অসহায় মানুষ গুলোকে ত্রাণ দিচ্ছিলো আমার লোকজন। এতে বাধাদিয়ে দফায় হামলা করে আশরাফ। আমি মনে করি এটা তাদের পরিকল্পিত হামলা। হা’মলা’কারী’দের বি’রু’দ্ধে আ’ইন’গত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অপরদিকে আশরাফ জানান, তাকে হ’ত্যা’র উদ্দেশ্যে তার অফিসে হামলা করা হয়েছে এবং তার অফিস ভাং”চুর করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থা’না’র ওসি কামরুল ফারুক জানান, ত্রান দেয়ার নিয়ে একটি পক্ষ দু:ব্যবহার করে এ নিয়ে উভয়ের মধ্যে সং’ঘা’ত হয়। এসময় ২ রাউন্ড রাবার বুলেট ছুড়তে পু’লি’শ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পু’লি’শ মোতায়েন রয়েছে। এদিকে রাত ১১ টা পর্যন্ত কোন পক্ষই থা’না’য় অভিভোগ করেনি বলে জানায় ওসি ফারুক। উৎস: আমাদেরসময়.কম।

ad

পাঠকের মতামত