318687

‘করোনা যু’দ্ধে আপনিও জয়ী হতে পারেন, পুষ্টিকর খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে’

স্বাস্থ্য ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ আমাদের প্রতিবেদককে এমনটাই জানিয়ে বলেন, পুষ্টিকর খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেও করোনা যুদ্ধে আপনিও জয়ী হতে পারেন।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাঁচা আম, লেবু, বরই, আমলকি, কলা, কাঁচা মরিচ, পেঁপে খেতে হবে। এসব খাবার শরীরের ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল এর বিরুদ্ধে লড়াই করে জীবানু সংক্রমণের ঝুঁকি প্রতিরোধ করে।

মাছ, মাংস, ডিম উচ্চ-প্রোটিনযুক্ত খবার গ্রহণের মাধ্যমে কোষ, টিস্যু দ্রুত সুস্থ হয়ে উঠে এবং নতুন কোষ, টিস্যু তৈরী হয়। মাছ, মাংস অপর্যাপ্ত থাকলে ডাল দিয়ে প্রোটিনের চাহিদা পূরণ করতে হবে। দুধে প্রো-বায়োটিক, ভিটামিন ডি, ইমিউনোগ্লোবিউলিন থাকে। টক দই শ্বাসযন্ত্র ও পরিপাকতন্ত্র সম্বন্ধীয় সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে।

সীমের বীচি, কুমড়ার বীচি, চিনা বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম, কাজুবাদাম, কাঠালের বীচিতে ভিটামিন বি৬ ও জিংক রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির কোষসংখ্যা বৃদ্ধি করে। লাল-চা ও সবুজ-চা এ এলথেনিন এবং ইজিসিজি (ক্যাটেচিন) নামক এন্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধে সহায়তা করে।

দারচিনি, এলাচ, কালোজিরা, আদা, রসুন, পিয়াজ, তেজপাতা কার্যকর ভূমিকা পালন করে। প্রতিদিন ২/৩ লিটার পানি, ডাবের পানি এবং স্যুপ পান করতে হবে। বেশি রাত না জেগে প্রতিদিন ৮/৯ ঘন্টা করে পর্যাপ্ত ঘুমানোর অভ্যাস করুন।

প্রতিদিন ৩০ মিনিট শরীরচর্চার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন ১ চা-চামচ মধু পান করুন। মাছ, মাংস, ডিম, দুধ সুসিদ্ধ করে খেতে হবে। শাকসবজি ডিটারজেন্ট/সাবান দিয়ে ধোঁওয়ার কোন প্রয়োজন নেই। প্রবাহমান পানিতে শাকসবজি ধৌত করলেই চলবে। দৈনিক সকাল ১০ টা-দুপুর ২ টা পর্যন্ত অন্তত ১৫ মিনিট রোদে বসুন। নিয়মিত ও যথা সময়ে খাবার গ্রহণের ব্যাপারে নজর রাখতে হবে।

ad

পাঠকের মতামত