একাধিকবার ধ’র্ষ’ণ বিয়ের প্র’লো’ভ’নে, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
নিউজ ডেস্ক।। নাটোরের বড়াইগ্রামে বিয়ের প্র’লোভ’নে দরিদ্র পরিবারের অষ্টম শ্রেণির এক তরুণীকে একাধিকবার ধ’র্ষ’ণ করে পালিয়েছে প্রেমিক। ধ’র্ষ’ণে’র শিকার মেয়েটি বিয়ের দাবিতে বর্তমানে প্রেমিকের বাড়িতে অবস্থান করছে।
ধ’র্ষ’ক ওই প্রেমিকের নাম আমিন হোসেন পরান। তিনি মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল বিলপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে।
গতকাল মঙ্গলবার বিলপাড়া এলাকায় ওই তরুণীকে ধ’র্ষ’ণ করতে গেলে পরানকে হাতেনাতে আটক করে মেয়েটির পরিবার। এ সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষক ওই মেয়েটিকে সঙ্গে করে নিজ বাড়িতে নিয়ে যায়। তবে মেয়েটিকে বাড়িতে রেখে সে কৌশলে পালিয়ে যায়।
পরে এ ব্যাপারে গ্রাম্য প্রধানদের কাছে বিচার চাইলে পরের দিন বিচার কাজ করা হবে বলে জানিয়ে তাদের প্রতিনিধি তাইজউদ্দিন মিয়া মেয়েটিকে পরানের বাড়িতে রেখে আসেন। কিন্তু সারাদিনেও বিচার না হওয়ায় গতকাল বুধবার রাতে এ ব্যাপারে থানায় অ’ভি’যো’গ দায়ের করেছেন ধ’র্ষ’ণের শিকার ওই তরুণীর বাবা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: দৈনিক আমাদের সময়।




