318483

সংযুক্ত আরব আমিরাতে করোনায় আক্রান্ত আরও ৪৯০ জন, মৃ’ত্যু ৩

ডেস্ক রিপোর্ট।। সংযুক্ত আরব আমিরাতে ৩০ হাজারের অধিক সংখ্যক মানুষকে পরীক্ষা করে ৪৯০ জন করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন ও মৃ’ত্যু’বরণ করেছেন ৩ জন। তারা সবাই এশিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, আমিরাতে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত সংখ্যা সর্বমোট ৭ হাজার ৭৫৫ জন, সম্পূর্ণ সুস্থ হয়েছেন ১ হাজার ৪৪৩ জন ও মৃ’ত্যুব’রণ করেছেন ৪৬ জন।

করোনাভাইরাস নির্মূলের লক্ষে দেশব্যাপী জী’বাণমুক্ত’করণ অ’ভিযানে’র প্রাথমিক রাউন্ডের সাফল্যের পর দুবাইতে গত শুক্রবার থেকে জী’বাণমুক্ত’করণ অ’ভিযা’নের মেয়াদ আরও ১ সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। সেইসাথে দেশটিতে ১৪ টি ড্রাইভথ্রু টেস্টিং সুবিধা চালু করেছে যেখানে প্রতিদিন হাজার হাজার করোনাভাইরাস পরীক্ষা করা যেতে পারে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে করোনাভাইরাসে নি’হ’ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে আ’ক্রা’ন্ত রোগীদের সুস্থতা কামনা করেছেন। সেই সাথে সবাইকে সতর্কতার সাথে করোনাভাইরাস মোকাবিলায় পরিষ্কারের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ad

পাঠকের মতামত