বাড়ি ফিরতে ৩ দিন টানা হেঁটে পথেই মৃ’ত্যু কিশোরীর
নিউজ ডেস্ক।। বাড়ি ফিরতে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। বাড়ি পৌঁছাতে বাকি ছিল কেবল আর এক ঘণ্টার পথ। কিন্তু বাড়ি পৌঁছানো আর হলো না। তার আগেই মৃ’ত্যু কোলে ঢলে পড়লেন ১২ বছর বয়সী জামলো মাকদম নামের এক কিশোরী। এই ঘটনা ভারতের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১২ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি ছত্রিশগড়ের বিজাপুর জেলায়। পরিবারের জন্য কাজ করেন তেলাঙ্গনার এক মরিচ ক্ষেতে।
লকডাউনের মধ্যে আ’ট’কা পড়ায় গত ১৫ এপ্রিল ১১ জন সহ তেলাঙ্গনা থেকে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। হাইওয়ে রাস্তা দিয়ে না এসে তারা বনের পথ বেঁছে নেন।
তিন ধরে হাঁটতে থাকেন তারা। প্রায় বাড়ির কাছে পৌঁছান। জামলো তখন তার বাড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে। এরমধ্যে শনিবার বিকেলে পেটে ব্যাথা শুরু হয় তার। শেষমেশ বাড়ি এসেছেন ঠিকি কিন্তু লাশ হয়ে।
জেলা মেডিক্যাল অফিসার বিআর পুজারি বলেন, তিনি মারাত্মকভাবে ডিহাইড্রেটেড এবং অপুষ্টিতে ভুগছিলেন। সেইসঙ্গে তার করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।
ওই মেয়ের বাবা বলেন, তার মেয়ে ২ মাস থেকে তেলাঙ্গনায় কাজ করছিল। তিনি আরও বলেন, তার মেয়ে তিন দিন ধরে হাটেন এবং বমি এবং পেটে ব্যথায় ভুগছিলেন। দেশটির রাজ্য সরকার ওই পরিবারের জন্য ১ লাখ রুপি আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে।




