318453

করোনা নিয়ে বিদ্রূপ, এই ভাইরাসে আ’ক্রা’ন্ত হয়েই করুণ মৃ’ত্যু

ডেস্ক রিপোর্ট।। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা জন ম্যাক ড্যানিয়েল করোনাকে রাজনৈতিক চাল বলে সমালোচনা করেছিলেন। সেই সঙ্গে তিনি এই ভাইরাসটিকে নিয়ে বিদ্রূপও করেন। কিন্তু তিনিও রেহাই পাননি করোনার হাত থেকে। গত সপ্তাহে মারণ ভাইরাস করোনার থাবায় প্রা’ণ হারিয়েছেন ৬০ বছর বয়সী ড্যানিয়েল। তিনি দেশটির ওহিও অঙ্গরাজ্যের মারিওন নামক অঞ্চলের বাসিন্দা।

গত মাসে ড্যানিয়েল করোনা নিয়ে ব্যাপক সমালোচনা করেন। করোনা পরিস্থিতিতে অঙ্গরাজ্যটির গভর্নরকে নিয়েও তিনি কঠোর সমালোচনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি করোনাভাইরাসকে রাজনৈতিক চাল বলে অভিহিত করেন। মা’রা যাওয়ার পর তার ফেসবুক আইডিটি মুছে মেলা হয়েছে। কিন্তু তার লেখার স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মার্চের ১২ তারিখে তিনি করোনাকে নিয়ে একটি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি এই মারণ ভাইরাসটিকে নিয়ে বিদ্রূপ করেন। তিনি ফেসবুকে লেখেন, ‘‘উহান ফ্লু’: আমি উহান ফ্লুর থেকেও বেশি ভয় পাই একটি মাকড়সাকে। এটিই সত্য।”

মার্চের ১৩ তারিখ তিনি করোনাভাইরাসকে এক ধরনের রাজনৈতিক চাল বলে অভিহিত করেন। তিনি ফেসবুকে লেখেন, এই কভিড-১৯ রোগকে রাজনৈতিক চাল হিসেবে বলার জন্য কারো সাহস আছে? আমার আছে। পারলে আমাকে ভুল প্রমাণিত করুন।

দুইদিন পর তিনি ওহিও অঙ্গরাজ্যের গভর্নরকে নিয়েও সমালোচনা করেন। করোনার সংক্রমণ রুখতে দোকান ও বার বন্ধ করে দেওয়ার কারণে তিনি গভর্নরকে নিয়ে সমালোচনা করেন।

তবে কেউ তাকে ভুল প্রমাণ করতে পারেননি। কিন্তু করোনা ঠিকই ভুল প্রমাণ করে দিয়েছে। করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন পরই তিনি অঙ্গরাজ্যটির রিভারসাইড মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হন। এরপর এপ্রিলের ১৫ তারিখ সেখানে তার করুণ মৃত্যু হয়। এই ঘটনার পর তার পরিবার সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। আর সবাইকে নিরাপদে থাকতেও বলেছেন তারা।

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার নয়শ ১৯ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা যান পাঁচশ নয় জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার একশ ১০ জন।

ad

পাঠকের মতামত