ভয়’ঙ্কর পরিস্থিতি এখনও দেখা বাকি আছে, আরও ভ’য়াবহ হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান
আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণের মো’কাবেলায় বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। রীতিমতো এই প্রাণঘা’তী ভাইরাসের সঙ্গে যু’দ্ধের মাঠে ল’ড়ছে সবাই। কিন্তু করোনার থাবায় সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভ’য়াবহ হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস। যখন বেশ কিছু দেশে ইতিমধ্যেই লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষে’ধাজ্ঞা শিথিল হতে শুরু করেছে। ঠিক তখনই সাবধান করলেন তিনি।
ইতিমধ্যেই করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রা’ন্ত হয়েছে ২০ লক্ষের বেশি মানুষ। মৃ’ত্যু হয়েছে দেড় লক্ষাধিক মানুষের। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী এই তথ্যই পাওয়া যাচ্ছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা স্পষ্ট করে বলেননি। টেড্রস ১৯১৮-র স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনাভাইরাস এর চেয়েও সাং’ঘাতিক। তিনি জেনিভার সংবাদমাধ্যমকে বলছেন, করোনাভাইরাস খুবই সাং’ঘাতিক। ১৯১৮-র ফ্লুতে ১০ কোটি মানুষের মৃ’ত্যু হয়েছিল।
তিনি আরও বলেছেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্য’য়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু এখনও পরিস্থিতি আরও খারাপ হবে। আমাদের আরও ভ’য়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আট’কাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘা’তিক এই ভাইরাস। উল্লেখ্য, বিশ্বে আক্রা’ন্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বে ২৪,৭৯,৬৯১ জন আক্রা’ন্ত। মৃ’ত্যু হয়েছে ১,৭০,৩৭০ জনের। সুস্থ হয়েছেন ৬,৪৬,২৪৮ জন।










