সরে দাঁড়ালেন ট্রাম্প, পাশে দাঁড়ালেন সৌদির বাদশা
ডেস্ক রিপোর্ট।। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তহবিলে অর্থ দেওয়া বন্ধ করার ঘোষণা দেওয়ায় সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত রাখা নিয়ে সংশয় তৈরি হয়। ঠিক এই সংকটের মুহূর্তে ডব্লিউএইচওর পাশে এসে দাঁড়ালেন সৌদি আরবের বাদশাহ সালমান।
সংস্থাটির তহবিলে ৫০ কোটি ডলার দান করেছেন তিনি। খবর সৌদি প্রেস এজেন্সির। প্রাণঘা’তী করো’না’ভা’ইরাস মোকাবিলায় ব্যর্থতার অ’ভিযোগ তুলে গত সপ্তাহে ডব্লিউএইচওকে অর্থায়ন বন্ধের ঘোষণা দেন সংস্থার সবচেয়ে বড় একক তহবিলদাতা দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।
গত বছর দেশটি ৪০ কোটি ডলার সহায়তা দিয়েছিল, যা ডব্লিউএইচওর বার্ষিক বাজেটের প্রায় ১৫ শতাংশ। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর সদস্য এবং পরস্পরের ঘনিষ্ঠ বন্ধুও। তবে ক’রো’না সং’কটে দুই দেশের নেতাদের ভিন্ন অবস্থা দেখা গেল। উৎস: সমকাল




