তিন নায়িকা সালমানের খামারবাড়িতে কোয়ারেন্টিনে
বিনোদন ডেস্ক।। নিজের খামারবাড়িতে কোয়ারেন্টিনে আছেন সালমান খান। লকডাউনের কারণে শুধু ‘ভাইজান’ একা নন, পানভেলের খামারবাড়িতে আরও জনাবিশেক মানুষ আছেন তার পাশে।
তাদের মধ্যে অন্যতম নাম রোমানিয়ান টিভি সঞ্চালক ইউলিয়া বানতুর। যার সঙ্গে প্রায়ই সালমানের প্রেমের গুঞ্জন হাওয়ায় ভেসে বেড়ায়।
ভারতের একটি নিউজ পোর্টাল জানিয়েছে, সালমানের বোন আলভিরা অগ্নিহোত্রী, তার স্বামী অভিনেতা-প্রযোজক অতুল অগ্নিহোত্রী আর বন্ধু অভিনেত্রী বালুশা ডি’সুজা অবসর কাটাতে সল্লুর খামারবাড়িতে গিয়েছিলেন। তারাও লকডাউনের কারণে এখন আটকে আছেন সেখানে।
সালমানকে বাদশার সঙ্গে ‘গেন্দা ফুল’ মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা জানাতে খামারবাড়িতে গিয়ে আটকে পড়েছেন জ্যাকলিন ফার্নান্দেজ। খামারবাড়িতে এখন বই পড়ে দিন কাটছে জ্যাকলিনের।
এদিকে জ্যাকলিন, ইউলিয়া ও বালুশা খামারবাড়িতে তোলা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ৩ মে পর্যন্ত সবাইকে এখানেই থাকতে হবে। ভারতে লকডাউনের মেয়াদ বেড়েছে।




