বাড়ির মালিকদের হুঁ’শিয়া’রি দিয়ে যা বললেন দুদক চেয়ারম্যান
নিউজ ডেস্ক।। যেসব বাড়িতে বাড়ির মালিক ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন, প্রয়োজনে তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে বলে হুঁ’শি’য়ারি জানিয়েছেন দু’র্নী’তি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘জাতির এই সংকটময় সময়ে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনও ধরনের অসম্মান করা আইনগতভাবেই অপরাধ।’ তিনি বলেন, ‘যদি কোনও বাড়ির মালিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কোনও ব্যক্তিকে বাড়ি ছাড়ার কথা বলেন বা বাড়ি ছাড়তে বাধ্য করেন, তাহলে দুদক আইন অনুযায়ী এসব বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখবে। অবৈধ সম্পদের উৎস পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।’






