মালয়েশিয়া ফেরত তিন শতাধিক রোহিঙ্গা ১৪দিনের কোয়ারেন্টাইনে
নিউজ ডেস্ক।। কক্সবাজারে টেকনাফে মালয়েশিয়া থেকে ফেরা তিন শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড।এসব রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের ১৪দিনের সঙ্গরোধে (কোয়ারেন্টাইন)রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে ১৮২জন নারী,১৫০জন পুরুষ ও৬২শিশু রয়েছে বেশীরভাগই অসুস্থ হয়ে পড়েছেন।
টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটি ঘাটে আনা হয়েছে তাদের। সেখান থেকে তাদের ১৪দিনের কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হবে।
বুধবার রাতে উপজেলার বাহারছড়া ইউপির জাহাজপুরা ঘাট থেকে তাদের উদ্ধার হয় বলে জানান টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার এম সোহেল রানা। তিনি বলেন,নানা প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুর আড়াই টার দিকে এসব রোহিঙ্গাদের ইউএনএইচসিআর কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গারা সবাই একটি জাহাজে করে কিছুদিন আগে সাগরপথে মালয়েশিয়া যাত্রা করেছিল। কিন্তু নানাভাবে চেষ্টার পরও তারা মালয়েশিয়া ভিড়তে না পারায় বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
উদ্ধার ফেরত আসা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোঃ রফিক বলেন, গত দুই মাস আগে ৪শতাধিক জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার সাগরপথে মালয়েশিয়ার উদ্দ্যেশে রওনা দেয়। সেখানে পৌঁছলেও দেশটিতে কড়াকড়ির কারণে ভিড়তে পারেনি। এতদিন সাগরে ভাসমান অবস্থায় ছিলাম। অনেক চেষ্টার পরও ট্রলারটি মালয়েশিয়ার উপকূলে ভিড়তে পারেনি। দীর্ঘদিন সাগরে অবস্থানের সময় অন্তত ২০থেকে ২৫ জন মারা গেছে।পরে ট্রলারটি বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছে।




