317463

‘আমাদের অবস্থা মাঝ দরিয়ায় ঝড়ে পড়া যাত্রীর মতো’

বিনোদন ডেস্ক।। দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বেশ সরব তিনি। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই তাকে কথা বলতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে এবার জনপ্রিয় এই নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ‘সিস্টেমটা ভাইঙ্গা পড়তে দিয়েন না, ভাই ও বোনেরা। আমাদের অবস্থা হইছে মাঝ দরিয়ায় ঝড়ে পড়া জাহাজের যাত্রীর মতো। আমরা জানি এইটা ওল্ড মডেলের জাহাজ, ইঞ্জিনে সমস্যা আছে, পর্যাপ্ত লাইফ জ্যাকেট নাই, নাবিকেরা কেউ কেউ খুবই অদক্ষ, প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু এখনই সময় একে অন্যকে সাহায্য করার। একে অন্যের ভুলের ড্যামেজ কনট্রোল করার। সবাই মিলে হালটা ধরার। নাইলে জাহাজ ডুবলে, খারাপ নাবিক আর ভালো যাত্রী এক সলিলে ডুববো।’

তিনি আরও লিখেছেন, সিস্টেমটা তাই ভাইঙ্গা পড়তে দিয়েন না। জোড়াতালি দিয়া হইলেও ঠেকা দেন। হে কাপ্তান, হে যাত্রী সকল! তারপর এই ঝড় পার হওয়ার পর, এইটা ওভারহোলিং করতে হবে ফর শিওর।’

ad

পাঠকের মতামত