317324

মোটরসাই‌কেল নি‌য়ে বিনা প্রয়োজনে বের হ‌লেই পু‌লি‌শের সঙ্গে ডিউটি!

নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে চলাচল নিয়ন্ত্রণে আদেশ জারি করেছে সরকার। মাঠ পর্যায়ে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী চলাচল নিয়ন্ত্রণের কাজ করছে। সাধারণ নাগরিকদের ঘরে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এবার মোটরসাইকেল নিয়ে অহেতুক চলাফেরা করাদের জন্য ভিন্ন রকম শাস্তির ব্যবস্থা করল কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশ ঘোষণা দিয়েছে, আজ বুধবার থেকে যারা বিনা প্রয়োজ‌নে মোটরসাই‌কেল নি‌য়ে ঘোরাফেরা করবেন তাদেরকে পুলিশের সঙ্গে আট ঘণ্টা ডিউটি করতে হবে। আর এ ডিউটি বাজারে জনগণের চলাচল নিয়ন্ত্রণে করতে হবে।

এর আগে গতকাল মঙ্গলবার ‘পু‌লিশ সুপার, কু‌ড়িগ্রাম’ নামক ফেসবুক পে‌জে পোস্ট দি‌য়ে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, ‘আগামীকাল (বুধবার) থেকে যারা বিনা প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বের হবেন তাদের আট ঘণ্টা পুলিশের সঙ্গে বাজারে ভিড় নিয়ন্ত্রণ ডিউটিতে যেতে হবে। ঠিক করে নিন কী করবেন? ঘরে থাকবেন? নাকি বাজারের ডিউটি?’

জানতে চাইলে কুড়িগ্রামের পু‌লিশ সুপার ম‌হিবুল ইসলাম খান ব‌লেন, ‘ক‌রোনা মোকা‌বিলায় জেলা পু‌লিশ দিনরাত একাকার ক‌রে কাজ কর‌ছে। ‌বিনা প্রয়োজনে মানুষ‌কে বাইরে আস‌তে নি‌ষেধ কর‌লেও অনেকে তা মান‌ছেন না। আমরা এর আগে কিছু মোটরসাইকেল জব্দ করেও তেমন সুফল পা‌চ্ছি না। ফ‌লে এবার ভিন্নধর্মী শা‌স্তির ব্যবস্থা নেওয়া হ‌বে যাতে মানুষ যেন ঝুঁকি নি‌য়ে বাইরে না আসে।’ উৎস: দৈনিক আমাদের সময়।

ad

পাঠকের মতামত