এই প্রথম রমজানে শ’য়তা’নের আগেই ঘরবন্দি আমরা : শোয়েব আখতার
স্পোর্টস ডেস্ক।। প্রা’ণঘা’তী করোনাভাইরাসে কাঁপছে সারাবিশ্বে। বিশ্বের ২১০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে বিভিন্ন দেশ লকডাউন করা হয়েছে। মানুষ ঘরবন্দি অবস্থায় রয়েছে।
চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৫ এপ্রিল ইসলাম ধর্মের মানুষদের পবিত্র মাস রমজান শুরু হবে। ইসলামের বিধান অনুযায়ী, এ সময় শয়তানকে আটকে বা বেঁধে রাখা হয়। ফলে কুকর্মে কাউকে প্রলুব্ধ করতে পারে না সে।
এ বিষয়টি নিয়ে এবার রসিকতা করেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি লিখেন, ‘এটিই প্রথম রমজান হতে যাচ্ছে, যেখানে শয়তানের আগেই বাঁধা পড়ে গেছি আমরা।’




