দীর্ঘ এক মাস করোনার সাথে যু’দ্ধ করে ঘরে ফেরা নারী
ডেস্ক রিপোর্ট।। করোনার সাথে দীর্ঘ এক মাস যু’দ্ধ করে অবশেষে জয়ী হয়ে ঘরে ফিরলেন লন্ডনের এক নারী। লন্ডনের ক্রয়ডন হাসপাতালে এক মাস আগে করোনাভাইরাসে আ’ক্রা’ন্ত হয়ে ভর্তি হন ৫১ বছর বয়সী জোথি ক্যাশাবান। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাখা হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)। তারপরো ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে সম্পূর্ণ সুস্থ হয়ে ১৩ এপ্রিল ঘরে ফিরেছেন তিনি।
ঘরে ফেরার মুহূর্তে ক্রয়ডন হাসপাতালের প্রায় একশ কর্মী হাততালি দিয়ে তাকে গার্ড অব অনার প্রদান করেন। তাকে রিসিভ করতে আসেন পরিবারের সদস্যরা। ক্যাশাভান হাসপাতালের কর্মীদের ‘অন্তহীন সমবেদনা’ এবং তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের কখনই ভুলব না। আপনারা আমার জীবন বাঁচিয়েছেন।
৫১ বছর বয়সী ক্যাশবানের এক কন্যা ও চার মাস বয়সী নাতি রয়েছেন। তাকে ১৭ মার্চ ভর্তি করা হয়েছিল। সম্ভবত তিনিই যুক্তরাজ্যের প্রথম দিকের কভিড-১৯ রোগীদের একজন। তিনি বলেন, যদিও এটি এখন অবিশ্বাস্য মনে হলেও আমি প্রথমে মনে করিনি এই লক্ষণগুলো করোনাভাইরাসের হতে পারে। কিছু দিনের জন্য আমার হালকা লক্ষণ ছিল। এক সময় ধীরে ধীরে জ্বর দেখা দিয়েছে। আমার মাথা ও শরীর খুব ব্যথা করতো। যার ফলে আমি এক সপ্তাহ পরে ভেঙে পড়েছিলাম।
এদিকে, ক্রয়ডন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্ত তিনশরও বেশি রোগী ছাড়া পেলেও এখনো পর্যন্ত একশ ৭৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেড় শতাধিক কভিড-১৯ এর রোগী রয়েছে, যাদের মধ্যে ২১ জন গুরুতর। দীর্ঘ এক মাস লড়ে প্রথম রোগী ক্যাশবোন যিনি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।




