করোনা রোগীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জমজম পানি দেয়া হবে
ইসমাঈল আযহার: হারাম শরীফের প্রধান ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জমজম পানি দেয়া হবে, যাতে এটি তাদের শরীরিক এবং মানসিক সুস্থতায় সহায় হয়। ডেইলি জাং
সুদাইস বলেন, দেশের যেসব হাসপাতাসে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে সেসব হাসপাতালে জমজম পানি সরবারহ করা হবে। ডেইলি পাকিস্তান
সৌদি আরবে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৩৪ জন এবং মারা গেছে ৬৫ জন। মিডিল ইস্ট আই
প্রসঙ্গত, জমজম হলো, মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত একটি কুপ। এটি কাবা থেকে ২০ মি (৬৬ ফুট) পূর্বে অবস্থিত। ইসলামি বর্ণনা অনুযায়ী, নবী ইবরাহিম (আ.) তার স্ত্রী হাজেরা (আ.) ও শিশুপুত্র ইসমাইল (আ.) কে মরুভূমিতে রেখে আসার পর জিবরাঈল (আ.) এর পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগত লোকেরা এখান থেকে পানি পান করে। ইসলামী ইতিহাস




