হবিগঞ্জের জগদীশপুরে শিলা বৃষ্টি
নিউজ ডেস্ক।। দেশের বেশকিছু অঞ্চলের মতো সিলেটের হবিগঞ্জেও তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল আজ। দুপুর গড়াতেই গরম বাড়তে থাকে। এই গরম থেকে কিছুটা হলেও যেন রেহাই দিল আকস্মিক বৃষ্টি। বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বৃষ্টির সঙ্গে শুরু হয় শিলা ও ঝড়ো হাওয়া।
জগদীশপুরে আকস্মিক শিলা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মরিচ, ডাটা, বেগুন, মিষ্টি লাউ, টমেটু ও করল্লাসহ বিভিন্ন শাকসবজি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। হবিগঞ্জের জগদীশপুর গ্রাম থেকে ছবি: হৃদয় খান।




