315197

শ্বাসকষ্ট নিয়ে রামেকে ভর্তির ১ ঘণ্টা পর মারা গেলেন যুবক

নিউজ ডেস্ক।। শ্বাসকষ্ট নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তির ১ ঘণ্টা পরই এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রামেকের ৩৯ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। তবে তিনি করোনা সংক্রমিত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মারা যাওয়া যুবকের নাম বুলবুল। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসা কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ জানান, শ্বাসকষ্ট নিয়ে বুলবুল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। সেখানে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার অ্যাজমা ছিল। তাকে চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি। তিনি আরও জানান, বুলবুলের শরীরে করোনার উপসর্গ ছিল কিনা সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। রাতেই তার মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।

ad

পাঠকের মতামত