সৌদিতে আটক ৪, করোনাকে ‘আল্লাহর গজব’ বলায়
নিউজ ডেস্ক।। আটকদের মধ্যে একজন বিখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল শাহরি বলে ধারণা করা হচ্ছে
আটকদের মধ্যে একজন বিখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল শাহরি বলে ধারণা করা হচ্ছে
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসকে ‘আল্লাহর গজব’ বলায় সৌদি আরবে চারজনকে আটক করেছে দেশটির পুলিশ। রোববার দ্য নিউ আরবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, আটকদের মধ্যে একজন বিখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল শাহরি।
তিনি টুইটারে একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন- বিপর্যয় ও মহামারী আল্লাহর শাস্তি। তবে খালেদ আল শাহরির ভক্তদের দাবি, ভিডিওটি দুই বছর আগের এবং এটি করোনভাইরাস সম্পর্কিত নয়।
আটক আরেকজন আরেকজন সৌদির ধর্ম প্রচারক ইব্রাহিম আল-দুভাইশ বলে মনে করা হচ্ছে। তিনি বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট শেয়ার করেছিলেন। যেখানে করোনভাইরাসকে মানুষের ভুল কাজের শাস্তি বলে অভিহিত করা হয়েছিল।




