যে কৌশলে করোনা প্রতিরোধ করবেন বিল গেটস
নিউজ ডেস্ক।। টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস যদি এখনই আমেরিকার রাষ্ট্রপতি হতেন, তবে তিনি আমেরিকাজুড়ে করোনাভাইরাস প্রতিরোধে লোকজনকে বিচ্ছিন্ন রাখার ক্ষেত্রে অগ্রাধিকার দিতেন। মঙ্গলবার টি ই ডি কিউরেটর ক্রিস অ্যান্ডারসনকে বিল গেটস বলেছিলেন, আমাদের এই বিচ্ছিন্নতা বজায় রাখার কোনো বিকল্প নেই এবং এটি দীর্ঘ সময়ের জন্য চলতে থাকবে। চাইনিজদের ক্ষেত্রে এটি ছয় সপ্তাহের মতো ছিল, সুতরাং আমাদের সে জন্য নিজেকে প্রস্তুত করতে হবে এবং এটি খুব ভালোভাবে করতে হবে।
বিল গেটস এর মতে, ‘আপনি যদি জাতীয়ভাবে ভালভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন তবে প্রায় ২০ দিনের মধ্যে আপনি একটা পরিবর্তন দেখবেন।’ বিল গেটস এই ভাইরাসের থাবা থেকে মুক্ত থাকতে এখন পর্যন্ত সবচেয়ে কার্যকর পদ্ধতি সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি নিয়েছেন। বাড়ি থেকে কাজ করছেন। তিনি করোনাভাইরাস সংকটে অনেকগুলো ধনী দেশ আক্রান্ত। সন্দেহভাজনদের পরীক্ষা-নিরীক্ষা ও সামাজিক দূরত্ব (যেটাকে আমি শাটডাউন বলছি) মেনে চলাসহ সঠিক পদক্ষেপ নিয়ে আগামী দুই থেকে তিন মাসে ধনী দেশগুলো করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সক্ষম হবে। আমি চিন্তিত উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে। তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধনী দেশগুলোর মতো তাদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলার উপায় নেই। তাদের হাসপাতালগুলোর সক্ষমতাও অনেক কম।
বিল গেটস বলেন, সবচেয়ে বড় যে বিষয় তা হলো—শাটডাউন পদ্ধতি মেনে চলুন। মানে সামাজিক মেলামেশা বন্ধ রেখে সামাজিক দূরত্বের নীতি মেনে চলুন। এতে করে আপনার আশপাশের লোকের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ হবে না। আক্রান্তের হার নাটকীয়ভাবে কমে যাবে। এতে করে দ্রুততম সময়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।




