রিক্সা-প্রাইভেট কার চলতে পারবে, তবে জরুরি প্রয়োজন ছাড়া নয়
করোনা ভাইরাস সংক্রমণ রোধে বৃহষ্পতিবার থেকে শুরু হওয়া ১০দিনের সরকারি ছুটিতে যানবাহন ও অফিস আদালত বন্ধ থাকছে। জনগণকে ঘরমুখী করতে সিভিল প্রশাসনের সহায়তায় মাঠে রয়েছে সেনাবাহিনী।
এই সময়ে রিক্সাসহ ব্যক্তিগত যানবাহন চলতে পারবে। তবে সে ক্ষেত্রে জরুরি প্রয়োজন থাকতে হবে। এ তথ্য জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।
তিনি আরো বলেন, আমরা মানুষকে ঘরমুখি করতে চায়। মানুষ যেন বাসা থেকে বাইরে বের না হয় এটিই আমাদের প্রধান কাজ। তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে কোন সমস্যা নেই।




