314328

করোনা পরিস্থিতেই চীনে নতুন ভাইরাসে একজনের মৃত্যু

মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সারা বিশ্ব যখন দিশেহারা, তার মধ্যেই আবির্ভাব হয়েছে হান্তাভাইরাসের। করোনার মতো এই ভাইরাসটিও চীনেই প্রথম হানা দিল।

সোমবার দেশটির ইউন্নান প্রদেশে হান্তাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। একটি বাসে ফিরছিলেন ওই ব্যক্তি। ওই বাসের ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, শেনডং প্রদেশ থেকে ইউন্নান প্রদেশে যাওয়ার পথে একটি বাসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। হান্তাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। বাকি ৩২ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়েছে।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অনুযায়ী, করোনাভাইরাসের পরিবারের অন্তর্ভুক্ত হান্তাভাইরাস। ইঁদুর ও কাঠবেড়ালির শরীরে থাকে এটি। আক্রান্ত হলে জ্বর, বমি, পেটে ব্যথা, শুকনো কাশি ও শ্বাসপ্রশ্বাসের সমস্যা দেয়।

ad

পাঠকের মতামত