314126

দেশে নতুন আরও ৬ জন করোনায় আ’ক্রান্ত, মৃ’ত্যু একজনের

দেশে ক’রোনাভাইরাসে আরও একজনের মৃ’ত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃ’তের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। নতুন করে আ’ক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে ক’রোনাভাইরাস সং’ক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।ক’রোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে নাগরিকদের করণীয় তুলে ধরেন তিনি।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ আ’ক্রান্ত হয়েছেন। মা’রা গেছেন ১৪ হাজার ৬৯৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯৯ হাজার ১৩ জন।

বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ সরকারি হিসাবে, দেশে এখন পর্যন্ত ৩৩ জন আ’ক্রান্ত হয়েছেন, মা’রা গেছেন তিনজন।

করোনার বিস্তাররোধে এরই মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। কড়াকড়ি আরোপ করা হয়েছে সভা-সমাবেশ ও গণজমায়েতের ওপর। চারটি দেশ ও অঞ্চল ছাড়া সব দেশ থেকেই যাত্রী আসা বন্ধ করে দেয়া হয়েছে। মুলতবি করা হয়েছে জামিন ও গুরুত্বপূর্ণ বিষয়াদি ছাড়া নিম্ন আদালতের বিচারিক কাজ। স্থগিত করা হয়েছে মুজিববর্ষ ও স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষিত নানা কর্মসূচি। এমনকি মাদারীপুরের শিবচর ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউনও ঘোষণা করা হয়েছে।

ad

পাঠকের মতামত