রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলাটি খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।গত শুক্রবার (২০ মার্চ) নিউইর্য়াকের ম্যানহ্যাট সার্দান ডিস্ট্রিক্ট কোর্ট ফিলিপাইনের রিজল কর্মাশিয়াল ব্যাংকের বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছে। খবর- ফিলিপাইনে সংবাদ মাধ্যম ইনকোয়ার।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সিভিল মামলার অন্যতম বিবাদী সোলায়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোর মালিক কোম্পানি ব্লুমবেরি রিসোর্টস গ্রুপ সোমবার ফিলিপাইনের স্টক এক্সচেঞ্জে এ তথ্য জানিয়েছে।
রিজার্ভের চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় বাংলাদেশ ব্যাংক ওই মামলাটি দায়ের করেছিল। ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) এবং ব্যাংকটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করা হয়েছিল ওই মামলায়।
২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়।এরপর চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক এবং বেশ কয়েকজন কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করে মামলাটি করে বাংলাদেশ ব্যাংক।




