মিরপুরে সেই বাড়ির পাশে আরও একজনের মৃ’ত্যু, এলাকা জুড়ে আতঙ্ক
রাজধানীর মিরপুরে করোনাভাইরাসে আ’ক্রান্ত এক রোগীর পরিবার রয়েছে উল্লেখ করে যে বাড়িটি লকডাউন করা হয়েছিল ওই বাড়ির পাশের বাড়িতে একজন মা’রা গেছেন। ৭৬ বছর বয়সী ওই ব্যক্তিও করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়েছিলেন বলে সন্দেহ রয়েছে। এজন্য আইইডিসিআর তার নমুনাও সংগ্রহ করেছিল।
পুলিশের মিরপুর বিভাগের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকি এসব বিষয় নিশ্চিত করেছেন। রোববার রাত ৯টার পর ওই ব্যক্তির মৃ’ত্যুর খবর পাওয়া গেলেও তিনি কখন মা’রা গেছেন সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যাযনি। এ ছাড়া তিনি কোনো হাসপাাতালে চিকিৎসাধীন ছিলেন কি-না সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এরআগে ওই এলাকায় করোনা আ’ক্রান্ত হয়ে একজন মা’রা গেছেন বলে গণমাধ্যমে খবর রয়েছে। তবে আইইডিসিআর রোববার সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছে সেখানে নতুন করে কারো মৃ’ত্যুর কথা জানানো হয়নি। তবে যে ব্যক্তির মৃ’ত্যুর কথা বলা হচ্ছে তিনি করোনা ভাইরাসে আ’ক্রান্ত ছিলেন বলে জানা যাচ্ছে।
দেশে আ’ক্রান্ত বেড়ে ২৭ঃ মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে দেশে নতুন করে আরও তিনজন আ’ক্রান্ত হয়েছেন। ফলে ভাইরাসটিতে দেশে মোট আ’ক্রান্ত হয়েছেন ২৭ জন। এছাড়া সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন, ফলে মোট সুস্থ হয়েছেন পাঁচজন।
স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে আরও ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় আ’ক্রান্তের সংখ্যা। এছাড়া আগে আ’ক্রান্তদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এবার নতুন করে আরও দুজন সুস্থ হয়েছেন। ফলে মোট পাঁচজন সুস্থ হয়েছেন।






