313922

কোভিড-১৯ মৃত ১২ হাজার ৯৯৩, ছড়িয়ে পড়েছে ১৮৬ দেশে, প্রতি ৫ জনে একজন মার্কিনিকে ঘরে থাকার নির্দেশ

নিউ ইয়র্ক লকডডাউন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬১৭জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৬২৭ জন। প্রথমদেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ৪ হাজার অতিক্রম করেছে। দেশটিতে আক্রান্ত ৪৭ হাজার ২১ জনের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৩২ জন।

শেষ ২৪ ঘণ্টায় জার্মানিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ১৬জন। মোট মৃত্যুর সংখ্যা ৪৭।  চীনের জাতীয় স্বাস্থ্যকেন্দ্র জানিয়েছে ৩ ধরে দেশটিতে একজনও নতুন রোগী পাওয়া যায়নি। তবে ভিন্নদেশে আক্রান্ত হয়েছেন এমন ৪১জন পাওয়া গেছে।

নিউইয়র্ক রাজ্যে অল্প দিনেই আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০০জন। যুক্তরাষ্ট্রে আর কোনও রাজ্যে এতো আক্রান্ত নেই। শুক্রবার রাজ্যটিকে লকডাউন করা হয়।

সবমিলিয়ে ১০টি মার্কিন রাজ্য শাটডাউন ঘোষণা করে নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। এই রাজ্যগুলোতে দেশটির এক পঞ্চমাংশ নাগরিক বসবাস করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই রোগে শুধু বয়স্করাই নন, তরুণরাও যথেষ্ট ঝুঁকিতে রয়েছেন। হু বলছে, বয়স্করা এই রোগে অধিক ঝুঁকিতে, এই বিবেচনায়, তরুণরা প্রায়শই সতর্ক হচ্ছেন না। যা তাদের মৃত্যুর সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে।

ad

পাঠকের মতামত