313846

মুখ না ঢেকে হাঁচি দেয়ায় যুবককে গণধোলাই দিলো উত্তেজিত জনতা (ভিডিও)

কোলাপুর শহরের গুজারিয়া এলাকায় মোটরসাইকেল চালানো অবস্থায় এক ব্যক্তি হাঁচি দিলে তার পথ আটকান অপর এক মোটরসাইকেল চালক। এনডিটিভি, ইন্ডিয়া টুডে, নিউজ ১৮।

ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, টিস্যু বা রুমাল ব্যবহার না করেই হাঁচি দেয়ায় দ্বিতীয় ব্যক্তি তার কাছে এবিষয়ে জানতে চান। বিষয়টি নিয়ে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা।

এসময় উৎসুক আরো কিছু লোক সেখানে উপস্থিত হন এবং একপর্যায়ে সবাই মিলে হাঁচি দেয়া ওই ব্যক্তিকে গণপিটুনি দেন।এ ঘটনায় পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।হাঁচি দেয়া ব্যক্তির সমালোচনা করে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ এক টুইটবার্তায় বলেন, যারা নিয়ম ভেঙে নিজেদের পাশাপাশি পাশের মানুষদেরও বিপদে ফেলছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া উচিৎ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মানুষের হাঁচি থেকে নির্গত ‘এয়ার ড্রপলেট’ এর মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনাভাইরাস।

ad

পাঠকের মতামত