ইরানে প্রতি ১০ মিনিটে করোনায় একজনের মৃত্যু হচ্ছে
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। দেশটিতে প্রতি ঘণ্টায় ৫০ জন এ ভাইরাসে সংক্রমিত হচ্ছে। প্রেস টিভি, আইআরএনএ, খালিজ টাইমস
মধ্যপ্রাচ্যের দেশটিতে এরই মধ্যে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে। উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি বলেছেন, তার দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৭০ জন।
এ ভাইরাস মোকাবেলায় ইরানের শীর্ষ নেতা আরও ১০ হাজার বন্দীকে ক্ষমা ঘোষণা করবেন। সরকার এর আগে ৮৫ হাজার বন্দীকে মুক্তি দিয়েছে।
সরকার দেশটির স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। খেলাধুলা, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ চারটি শিয়া মসজিদও বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মানুষজনকে নিজ নিজ বাড়িতে থাকতে এবং ছুটির সময়কালে ভ্রমণ এড়াতে নির্দেশ দিয়েছে।




