313718

প্রবাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশও। আজ ১৯ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। মা;;রা গেছেন একজন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের বাইরে থেকে আসা প্রবাসীদের সকলকে কোয়ারেন্টাইনে রাখার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এ নিয়ে সিভিল এভিয়েশন অথরিটি (বেবিচক) ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে সকল ধরণের ব্যবস্থা নিতে বলেছে আদালত। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ad

পাঠকের মতামত