দশম শ্রেণির মাদ্রাসাছাত্রীকে গভীর রাতে ঘর থেকে তু’লে নিয়ে হ’ত্যা
নরসিংদীর পলাশে দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে গভীর রাতে ঘর থেকে তুলে নিয়ে হ’ত্যা করেছে দু’র্বৃত্ত’রা। নি’হত আফিয়া আক্তার (১৫) পলা’শ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকাবরদী গ্রামের আজহার আলীর মেয়ে । এ ঘটনায় নি’হ’তরে পরিবারের ৪ সদস্যকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আ’টক করেছে পুলিশ।নি’হতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে পরিবারের সদস্যরা। ঘরের দুটি রুমের একটিতে বোনদের সাথে একই খাটে
ঘুমাচ্ছিলেন আফিয়া। আফিয়ার বড় বোনের বাচ্চার কান্নার আওয়াজ শুনে জেগে উঠেন পরিবারের সদস্যরা হঠাৎ দেখতে পান আফিয়া ঘরে নেই ঘরের প্রধান দরজাটি খোলা ও ঘরের মেঝের একপাশের সিঁধকা’টা।
পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজির পর দেখতে পায় ঘরের পেছনে একটি কচু ক্ষে’তের পাশে পড়ে আছে আফিয়া। মাথায় ইটের আঘা’ত ও গলায় গামছা পে’চানোপরে তড়িঘড়ি করে পরিবারে সদস্যরা তাকে নরসিংদী জেলা হাসপাতারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করে। পরে ময়না তদ’ন্তের জন্য তার লা’শ নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ নাসির উদ্দীন বলেন, পরিবারের সবাই একই ঘরে ঘুমিয়ে ছিল। এই হ’ত্যাকা’ণ্ড রহ’স্যজনক তাই পরিবারের ৪ সদস্যকেজিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে ।




