313666

অভিনেতা তাহসান স্বেচ্ছায় কোয়ারেন্টিনে

স্বেচ্ছায় কোয়ারেন্টিনে আছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। জাপান থেকে ফেরার পর থেকেই তিনি কোয়ারেন্টিনে আছেন। করোনা প্রতিরোধে তিনি বাসায় অবস্থান করছেন। অলস সময় কাটাচ্ছেন তিনি। কোন নাটকের শুটিংয়েও অংশ নিচ্ছেন না তিনি। বুধবার (১৮ মার্চ) তার একটি নাটকের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল। আগামী সপ্তাহেও তার নাটকের কাজ ছিল। তবে পরিচালকদের তিনি নিজের অপারগতার কথা জানিয়ে দিলেন। বললেন, ‘এখন কাজের সময় নয়; নিজেদের বাঁচানোর সময়।’

তাহসান জাপান থেকে দেশে ফেরার পর গত ১৪ মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি লেখেন, ‘প্রিয় প্রযোজক, পরিচালক ও কনসার্টের আয়োজক- আমি আমার সব কাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। সামাজিক বিচ্ছিন্নকরণ হলো এ মুহূর্তে সবচেয়ে বড় সমাধান। আশাকরি, আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।’

তাহসান আরও বলেন, ‘এখন নিজেকে আলাদা করে রাখাটা আপনার-আমার সবার দায়িত্ব। একমাত্র এর মাধ্যমেই এ সঙ্কট মোকাবিলা করা সম্ভব।’ যদিও বাসায় এভাবে দিনের পর দিন সময় কাটানো তার জন্য কষ্টকর হয়ে উঠছে। তারপরও এভাবেই থাকতে চান তাহসান।

ad

পাঠকের মতামত