313769

অবশেষে বন্ধ করা হলো ‘কওমি মাদ্রাসার সব কার্যক্রম’

নানা আলোচনা-সমালোচনার পর কওমি মাদরাসায় আবাসিক-অনাবাসিক সব ধরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে কওমি আলেমরা এ সিদ্ধান্তের কথা জানান।বৈঠকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর হামিদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে এক বিবৃতিতে হাইয়াতুল উলইয়া জানিয়েছে, ক’রো’না’ভা’ই’রাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি জটিল আকার ধারণ করায় ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব কওমি মাদরাসা বন্ধ থাকবে। দাওরায়ে হাদিসসহ কওমি মাদ্রাসার অন্যান্য জামায়াতের পরীক্ষার বিষয়ে ২১ মার্চ স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এর আগে গত ১৭ মার্চ পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থ’গিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। ক্লাস বন্ধ ঘোষণা করা হলেও আবাসিক ছাত্রদের ছুটি না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে বলা হয়েছিল তখন।

ক’রো’নার প্রকোপ বৃদ্ধির মধ্যে মাদরাসা চালু রাখার সিদ্ধান্তে সারা দেশে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও তরুণ আলেমরা ক্ষো’ভ ও আ’শ’ঙ্কার কথা জানিয়েছিলেন। ঢাকার জামিয়া শারইয়্যাহ মালিবাগ, মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়াসহ অনেক মাদ্রাসা এর মধ্যেই ছুটি ঘোষণা করে।

ad

পাঠকের মতামত